1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আফগানিস্তানে আরও এক সাংবাদিককে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১ ১০:৫৭ am

আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে আরও এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তার নাম বিসমিল্লাহ আইমাক। এ নিয়ে দেশটিতে গত দুই মাসে অন্তত পাঁচ সাংবাদিক নিহত হলেন। খবর বিবিসির।

বিসমিল্লাহ আইমাক ঘোর প্রদেশের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধান সম্পাদক ছিলেন। কয়েক মাস আগেও একবার হামলা হয়েছিল বিসমিল্লাহ আইমাকের ওপর। সেবার প্রাণে বেঁচে গেলেও এবার আর রক্ষা হয়নি তার।

দেশটিতে সম্প্রতি হঠাৎ করেই গণমাধ্যমকর্মীদের ওপর সন্ত্রাসীদের হামলা ঘটনা বেড়ে যায়। এই হামলা থেকে দেশটির মানবাধিকার কর্মী এবং সরকারপন্থিরাও রেহাই পাচ্ছেন না। এসব হামলার গভীর নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন।
আগামী সপ্তাহে দেশটির সরকারের সঙ্গে বিদ্রোহীদের নতুন করে আলোচনায় বসার কথা রয়েছে। এমনই প্রেক্ষাপটে দেশটিতে সাংবাদিক হত্যার ঘটনা ঘটল।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ