
রৌমারীতে ইছাকুড়ি স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসোসিয়েন এর যাত্রা শুরু দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও বৃক্ষ বিতরণের মাধ্যমে। ১ জানুয়ারি (শুক্রবার) বেলা ১১টায় ইছাকুড়ি জেডএইচ বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, সমাজসেবক আবুল হাশেম, আবু তাহের, সংগঠনের উপদেষ্টা সোনার বাংলা মডেল স্কুলের প্রধান শিক্ষক রাসেল ইসলাম রিপন, রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের সহাকারি শিক্ষক রুহুল আমিন বিএসসি, উপ-সহকারি কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, যাদুরচর মহিচ্ছুন্নাহ মাদ্রাসার শিক্ষক আব্দুল আলীম, সোলায়মান হোসেন সোহেল, সুখ বাদশা, হুমায়ুন কবির, সদস্য আনিছুর রহমান, ইমরান হোসেন,আলমগীর হোসেন, অমিত হাসান, আজিজসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ (চবি), জহুরুল ইসলাম, রুহুল আমিন বিএসসি, রাসেল ইসলাম রিপন, বশির আহমেদ (বিআরইউ), নয়ন আহমেদ (হাবিপ্রবি) সহ অনেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সহিবর রহমান।
বর্তমান সময়ে রৌমারীতে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ শীত বস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছে ভেবে সংগঠনটি এ কার্যক্রম পরিচালনা করে। অনুষ্ঠানে সংগঠনে সদস্যবৃন্দরা সমাজকে সামনে এগিয়ে নেওয়ার প্রতিজ্ঞা করে। সংগঠনটি মূলত ছাত্র ও সমাজের কল্যাণে কাজ করবে বলে জানা যায়। এছাড়াও সভায় বক্তারা বলেন, ধারাবাহিকভাবে সংগঠনের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম চলবে। সব শেষে ইছাকুড়ি ব্রিজে একটি বটবৃক্ষ রোপন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস