1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শাহজাদপুর পৌরসভার মেয়র আ’লীগের তরু লোদী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ ৯:৫৩ pm

উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সোমবার শাহজাদপুর পৌরসভা নির্বাচন সুস্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলার বাহিনীর তৎপরতার কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মনির আক্তার খান (নৌকা) ২৯ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত মাহমুদুল হাসান সজল (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৮৬৭। মেয়র পদে অপর দুই প্রার্থী জাতীয় পার্টির মোক্তার হোসেন (লাঙ্গল) ২৩৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খন্দকার ইমরান (হাত পাখা) পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট।

সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন, রিটার্নিং অফিসার আবুল হোসেন। এছাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের সাধারণ আসনে বিজয়ী কাউন্সিলররা হলেন ১ নং ওয়ার্ডে আছাব আলী (পাঞ্জাবী), ২ নং ওয়ার্ডে তৌহিদুর রহমান এ্যাপোলো (পাঞ্জাবী), ৩ নং ওয়ার্ডে জহরলাল হোসেন (উট পাখি), ৪ নং ওয়ার্ডে নাজমুল হোসেন (পাঞ্জাবী), ৫ নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান পিযূষ (উট পাখি), ৬ নং ওয়ার্ডে আবু শামীম সূর্য (উট পাখি), ৭ নং ওয়ার্ডে আল মাহমুদ প্রামানিক (উট পাখি), ৮ নং ওয়ার্ডে আব্দুর রউফ (পাঞ্জাবী), ৯ নং ওয়ার্ডে আফসার আলী শিকদার (উট পাখি)। অন্যদিকে, ৩ টি সংরক্ষিত আসনে বিজয়ী মহিলা কাউন্সিলররা হলেন ১ নং ওয়ার্ডে শাহানাজ পারভীন (সিএনজি), ২ নং ওয়ার্ডে সিলভী পারভীন মিঠু (জবা ফুল), ৩ নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন ছবি (চশমা)। রিটার্নিং অফিসার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ২৫ টি কেন্দ্রেই ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রেই পুরুষ ও মহিলা ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ