1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বড়দিনে দুর্গাপুরে আদিবাসী পল্লীতে শিশু কিশোরদের ফ্রি হাট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ১১:৪৮ pm

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গারো পাহাড়ের পাদদেশে মেঘালয়ের কোলে প্রত্যন্ত পল্লী কুল্লাগড়া ইউনিয়নের রানী খং গ্রামে পাহাড়ি টিলার ওপর গীর্জা প্রাঙ্গনে বসেছিল ক্রয়সামর্থহীন শিশু কিশোরদের জন্য ফ্রি হাট। মুক্তি বন্ধন ফাউন্ডেশন বড়দিন উপলক্ষে এ হাটের আয়োজন করে। এতে আদিবাসী পল্লী নারী পুরুষ তাদের শিশু কিশোরদের নিয়ে যায় এবং বিনামূল্যে মিষ্টি,বেলুন,পতাকাসহ বিভিন্ন সামগ্রি গ্রহণ করে। শীতের কুয়াশা উপেক্ষা করে শুক্রবার সকাল থেকেই দুর্গাপুরের রানী খং গীর্জায় জড়ো হয় পাহাড়ি জনপদ দুর্গাপুরের আদিবাসী পল্লীর নারী পুরুষ তাদের শিশুদের নিয়ে।

মুক্তি বন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র শিশু কিশোর মিলিয়ে ১৫০জনকে দেয়া হয় বিভিন্ন ধরনের সামগ্রি। এতে শিশু ও তাদের অভিভাবকরা খুবই আনন্দিত হয়। আদিবাসী শিশু, কিশোর ও নারী পুরুষের মিলন মেলায় পরিনত হয় দুর্গাপুরের রানী খং গীর্জা প্রাঙ্গন।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন স্থানে হতদরিদ্র নিম্ম আয়ের মানুষের জন্য বিনামূল্যে ফ্রি হাটের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ বিভাগের ইশ্বরগঞ্জ, নান্দাইল, জেলার কেন্দুয়া, দুর্গাপুরে এ হাটের আয়োজন করা হয়। জেলার দুর্গাপুরের পাহাড়ি টিলায় রানী খং গীর্জা প্রাঙ্গনে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ক্রয়সামর্থহীন শিশুদের জন্য ফ্রি হাট বসে। ওই হাটে শিশুদের জন্য মিষ্টি শীতের নতুন পোষাক, বর্নিল বেলুন, মিনি জাতীয় পতাকা এবং অন্যান্য সামগ্রি নিয়ে দোকান বসানো হয়। উপজেলার সাতটি গ্রামের শিশুদের নিয়ে হতদরিদ্র আদিবাসী নারী পুরুষ সকাল থেকেই ওই হাটে আসেন। গ্রহন করেন তাদের শিশুদের পছন্দের সামগ্রি। শুধু আদিবাসীই নয় এলাকার হিন্দু, মুসলমান, খৃষ্ট ধর্মের নানা বয়সী মানুষ আসেন ওই হাটে। দিনভর চলে ওই হাট।

দুর্গাপুরের রানী খং গ্রচ্চ গ্রামের আদিবাসী নারী রুপালী যেত্রা বলেন, ‘আমরা গরীব মানুষ, যা আয় রোজগার হয় ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতেই হিমসীম খাইতে হয়। আমাদের ছেলে মেয়েদের শীতের কাপড় ও খেলনা দিয়ে দেয়া হয়েছে। এতে আমরা খুবই আনন্দিত এবং খুশি হয়েছি। একই ধরনের কথা বলেন অপর আদীবাসী নারী পিয়াসা রূগা। তিনি বলেন, ‘আমাদের শিশুদের জন্য এ ধনের কাজ আগে কেউ করেনি। আমাদের শিশুদের জন্য সমাজে ভাববার লোকজন আছে এটা খুবই আনন্দের কথা।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হাটের সমন্বয়কারী হিলারিউস রিসিল বলেন, এলাকার গরীর অসহায়দের মাঝে আনন্দ দেয়ার জন্যই এ আয়োজন করা হয়েছে। ওই আয়োজনে উপজেলার আদিবাসী পল্লী রানী খং, কমলাবাড়ি, গুচ্ছগ্রাম, বিজয়পুর, আড়াপাড়া, গুচ্চগ্রাম, বড়ইকান্দি ও কামারখালী গ্রামের প্রায় ২ থেকে ২০ বছর বয়সী ১৫০জন শিশু কিশোরের মধ্যে শীতের নতুন পোষাক, বর্নিল বেলুন, মিনি জাতীয় পতাকা এবং অন্যান্য সামগ্রি দেয়া হয়। শিশুদের মাঝে বড়দিনের আনন্দ ছড়িয়ে দেয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন।

মুক্তি বন্ধুন ফাউন্ডেশনের কর্মসূচি সংগঠক অনিক জানান, নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত বীর মুক্তিযোদ্ধার ৯ মাসের রাস্ট্রীয় সম্মানী ভাতায় মাসব্যাপী দেশের বিভিন্ন অঞ্চলে এ অনুষ্ঠান করা হচ্ছে। বিশেষ করে হতদরিদ্র, দিনমজুর শ্রেণির মানুষের শিশুদের সবুজ হুটি (শীতবস্ত্র) বাংলাদেশের মিনি পতাকা, বর্নিল বেলুন দেয়া হয়। বড়দিন উপলক্ষে আদিবাসী পল্লীর শিশুদের মাঝে এ সমস্ত সামগ্রি দেয়া হয়েছে।

দুর্গাপুর থানার ওসি শাহ্ নূর এ আলম জানান, বড়দিন উপলক্ষে আদিবাসী পল্লীর বিভিন্ন গীর্জায় নানা অনুষ্ঠান হয়। উৎসব উদযাপনে শান্তিশৃংখলা রক্ষায় ওই সমস্ত গীর্জায় পুলিশ মোতায়েন রয়েছে।

কলমাকান্দা-দূর্গাপুর আসনের সংসদ সদস্য মানু মজুমদার বলেন,বড়দিন উপলক্ষে হতদরিদ্র পরিবারের শিশুদের আনন্দ দানের জন্য এ ধরনের আয়োজন খুবই প্রশংসনীয়। মুক্তি বন্ধন ফাউন্ডেশনকে আমি অভিনন্দন জানাই। আশা করি বিভিন্ন সংগঠন সমাজের এ ধরনের কর্মসূচি আয়োজনে এগিয়ে আসবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ