
সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ১৭২ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে সাবেক প্রধান শিক্ষক ও সাহিত্য আসরের সভাপতি
স্বপন কুমার গুহের সভাপতিত্বে আসরটি অনুষ্ঠিত হয়।
আসরে আলোচনায় অংশ নেন সাহিত্য আসরের উপদেষ্টা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন, কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম, আসরের সহ সম্পাদক কবি মাজেদা ডেইজী আদানী, আসরের সদস্য তাওয়াবুন নুরে সিদ্দিকা তনুকা, শাহানাজ আখতার, আসরের সদস্য ও সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত পরিষদ কেন্দ্রীয় কমিটির ঢাকার সহ-সভাপতি ও ফাতেমা মাশরুমের ব্যবস্থাপনা পরিচালক আসরের সমাজসেবা সম্পাদক আজিজুল হক,কিশোরগঞ্জ সাহিত্য শিখা পরিষদের সভাপতি আজহারুল ইসলাম আল-আজাদ,শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম.আনোয়ার শামীম, শিক্ষক আনোয়ার আলী মবুল, আনোয়ার বাঙালী,সোশ্যাল ইসলামী ব্যাংকের রানীর বন্দর শাখার ম্যানেজার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহারুল ইসলাম মাজহার, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান, মীর সরোয়ার আলী মুকুল,শিক্ষার্থী জি এম রূসাফী ও ভাচুয়ালে বক্তব্য দেন সাহিত্য আসরের সা: সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু।
১৭২ তম আসরটিতে অভিনেতা, নাট্যকার ও নিদের্শক মীর সরওয়ার আলী মুকুলের ৬৪ তম জন্মদিন পালন করা হয় এবং তাঁর কর্মজীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় । গোটা আসরটি পরিচালনা করেন সাহিত্য আসরের সিনিয়র সহ-সভাপতি কবি আদিত্য মোরশেদ ও সহ-সম্পাদক মাজেদা আদানী ডেইজী। আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি,নাটক ও গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস