1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ ৭:০৯ pm

নীলফামারীর সৈয়দপুরে তিন কেজি গাঁজাসহ আসলাম হোসেন (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। ২০ ডিসেম্বর রোববার সকালে সৈয়দপুর রেলস্টেশন প্লাটফর্মের উত্তর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসলাম পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনকোলা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। রেল পুলিশ সূত্র জানায়, দুটি বালিশের ভেতর গাঁজা বহন করছিল আসলাম। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। ওসি বলেন, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ