
নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব অশোক কুমার পাল, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর- সার্কেল) সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) হিসাবে বান্দরবান জেলায় বদলী হওয়ায় গতকাল সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে এক বিদায় সংবর্ধনা সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম।
এ সময় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন,শুরু থেকেই জনাব অশোক কুমার পাল, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর- সার্কেল),নীলফামারীর উপর অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে পালন করে গেছেন।
সৈয়দপুর সার্কেলের দায়িত্ব গ্রণের পর থেকে কিশোরগঞ্জ ও সৈয়দপুর থানা এলাকায় গুরুত্বপূর্ণ মামলা রহস্য উদঘাটন,মাদক নির্মূল, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, চুরি- ডাকাতি রোধসহ বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন।
বিনয়ী ও জনবান্ধব অফিসার হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন তিনি। তিনি বলেন, আমরা সকলেই তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি এবং তিনি যেন তাঁর পরবর্তী কর্মজীবন সুনাম ও সফলতার সাথে অতিবাহিত করতে পারেন সেই কামনা করি।
এ সময় পুলিশ সুপার মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান,জনাব এ.এস.এম. মুক্তারুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(সদর- সার্কেল),নীলফামারী,জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর), নীলফামারী সহ সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও ১, ট্রাফিক ইন্সপেক্টর, আর-আই, আরওআই সহ জেলার বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স।
ভিন্নবার্তা প্রতিবেদক