1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
প্রাইজমানি ঘোষণা

বঙ্গবন্ধু টি-২০ কাপ: কে কত টাকা পাচ্ছেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ ২:২৪ am

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবারের ফাইনাল শেষে সেরাদেরকে এই পুরস্কার দেওয়া হবে।

বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী খেলোয়াড়দের প্রাইজমানি নিম্নরূপ:

১. চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্য ১ লাখ ৫০ হাজার টাকা।

২. রানার্স আপ দলের প্রত্যেক সদস্য ৭৫ হাজার টাকা।

৩. টুর্নামেন্ট সেরা ৩ লাখ টাকা।

৪. ফাইনালে ম্যাচসেরা ১ লাখ টাকা

৫. টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ২ লাখ টাকা।

৬. টুর্নামেন্টের সেরা বোলার ২ লাখ টাকা।

এছাড়া বিশেষ পারফর্মেন্সের জন্য চার জন খেলোয়াড়কে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ। ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে জেমকন খুলনা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ