1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মদনে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ৯:২৪ pm

নেত্রকোনার মদনে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত কালাচান (৬০) নামের ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত কালাচান মদন সদর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মো: জামাল উদ্দিন মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি স্বজনদের বরাত দিয়ে জানান, আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মদন ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের সামনের হাওরে আইন বিলে জমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়।

গুরুতর আহত কালাচানসহ সুজন, নূর মিয়া, আবুল কালাম, হেলাল, জিকুল মিয়া, আশিক, আক্কাসকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কালাচান মারা যায়। অন্য আহতদের মদন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মদন দক্ষিণ পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পক্ষের লোকজনের সাথে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রহিছ মিয়ার পক্ষের লোকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পক্ষের মানিক মেম্বারের আইন বিলের ১ একর ৪৫ শতাংশ জমিতে চারদিন আগে বোরো ধান রোপণ করেন।

পরে দুপুরে রহিছ মিয়া পক্ষের শতাধিক লোকজন ধারালো অস্ত্র নিয়ে রোপণকৃত জমি নষ্ট করে তাদের দখলে নিতে চেষ্টা করে। এতে মানিক মেম্বারের লোকজন বাধা দেওয়ায় পুলিশের সামনেই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে মদন থানা পুলিশ সকাল থেকেই রোপণকৃত জমির পাশে অবস্থান নেয়। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ