1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুর উপজেলা আ’লীগের সভাপতি ও শ্রমিক নেতা আখতার বাদলের দাফন সম্পন্ন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ ৮:৪২ pm

আওয়ামী লীগের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি, সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র শ্রমিক নেতা জননেতা মো: আখতার হোসেন বাদল (৬৫) ৩ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।

রোববার ১৩ ডিসেম্বর সকাল ১১ টায় সৈয়দপুর রেলওয়ে মাঠে ১ম জানাজা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর কেন্দ্রীয় বাসটামিনালে ২য় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি বড়ুয়ায়। সেখানে ৩ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

সেখানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শেষ শ্রদ্ধা জানান। দুটি জানাজায় সংক্ষিপ্ত শোক সভা অনুষ্ঠিত হয় । এসব সভায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীনুল হক মহসীন প্রমুখ। এ সময় দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

তিনি শনিবার বেলা ১টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় ও জেলা কমিটির সভাপতি আখতার হোসেন বাদলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, আসাদুজ্জামান নূর এমপি, আদেলুর রহমান আদেল এমপি, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ জেলা, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষ।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ