1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরের গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ৮:২৮ pm

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে নির্মাণাধীন ‘গৃহনির্মাণ প্রকল্প’ পরিদর্শণ করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব মিঞা।

বুধবার বিকেলে (৯ ডিসেম্বর) সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়িতে পুর্ণবাসিত ৩৪টি পরিবারের জন্য নির্মিতব্য প্রকল্প পরিদর্শণ করেন তিনি।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) জাকির হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প- ২ হতে প্রাপ্ত জেলায় ৬৩৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে (‘ক’ শ্রেণিভুক্ত) পূর্ণবাসনের জন্য গৃহনির্মাণ কাজ চলছে।

এরমধ্যে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ি এলাকায় পূর্ণবাসন করা হচ্ছে ৩৪টি পরিবারকে। নির্মিতব্য এসব গৃহ বুধবার পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, বিভাগীয় প্রশাসন আমাদের জেলায় ‘ক’ শ্রেণিভুক্ত একটি পরিবারকে গৃহনির্মাণ করে দেবে এবং আমরা জেলা প্রশাসন একটি পরিবারকে পূর্নবাসন করবো।

তিনি জানান, নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে এবং কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ