1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ব্যবসায়ী রবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ১০:৫৭ pm

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উদীয়মান ব্যবসায়ী রবিউল আউয়াল রবি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ রোববার দুপুরে সৈয়দপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলমের নিকট থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ করে রবিউল আউয়াল রবি জানান, সৈয়দপুর পৌরসভার সুবিধা বঞ্চিত মানুষদের নায্য দাবি আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই। এ সময় তিনি জনগনকে সাথে নিয়ে সৈয়দপুর পৌরসভার উন্নয়ণমূলক কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। সৈযদপুরের সবার পরিচিত মুখ তরুণ উদীয়মান ব্যবসায়ী রবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসাবে ঘোষনা দিয়ে দীর্ঘ দিন ধরে বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন। ইতি মধ্যেই তিনি শহরের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার,বিল বোড লাগিয়ে আলোচনায় এসেছেন।

তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত । পাশাপাশি তিনি একজন সঙ্গীত শিল্পী । কোন কিছুর অভাব নেই তার। তাই তাঁর শেষ ইচ্ছা তিনি সৈয়দপুরবাসীর জন্য কাজ করবেন। এজন্যেই তাঁর পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করা। তরুণ প্রার্থী হিসাবে তিনি ভোটারদের মাঝে ব্যাপক সারা জাগিয়ে তুলেছেন। ভোটাররা তাঁর দিকে দিন দিন ঝুকে পড়ছেন। এজন্য তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য যে, দ্বিতীয় ধাপে সৈয়দপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ