1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
নেত্রকোনার মদন পৌর নির্বাচন

মেয়র পদে ৬, কাউন্সিলর পদে ৪২ জনের মনোনয়ন দাখিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ১০:৫৭ pm

আগামী ২৮ ডিসেম্বর নেত্রকোনার জেলার মদন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল করার শেষ দিনে মঙ্গলবার মেয়র এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৮জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেয়র পদে মনোনয়নপত্র দাখিল কারী প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, বিএনপি মনোনীত জেলা যুবদলের সম্মানিত সদস্য মোঃ এনামুল হক, জাপা থেকে মনোনীত প্রার্থী ক্ষুদিরাম চন্দ্র দাস, বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী মাশরিকুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক ও আব্দুর রউফ।
এ পৌরসভায় মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রত্যহারের শেষ সময় ১০ ডিসেম্বর। পৌরসভার ৯টি কেন্দ্রে পুরুষ ৬ হাজার ৩২৪ জন ও মহিলা ৬ হাজার ৫১৭ জন মোট ১২ হাজার ৮৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ