1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি জনতা ব্যাংক থেকে ১৯৬৩ কোটি টাকা লুটপাট, আসামি ৩৪ জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৬ সবজির দাম সহনীয়, আমদানির পর পেঁয়াজের দাম কমে যাবে: কৃষি উপদেষ্টা চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ নেত্রকোনায় বিএনপির প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া বিদেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে : পররাষ্ট্র উপদেষ্টা নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

ভারতের সেই কুখ্যাত মাফিয়াকে গুলি করে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ১১:০১ am

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে আট পুলিশ খুনে জড়িত কুখ্যাত মাফিয়া বিকাশ দুবেকে গুলি করে হত্যা করা হয়েছে। মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করে কানপুরে নিয়ে আসার সময় শুক্রবার সকালে উত্তরপ্রদেশের এই ত্রাসকে গুলি করে মারে পুলিশ।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, যে গাড়িতে করে কুখ্যাত মাফিয়া বিকাশকে নিয়ে আসা হচ্ছিল সেটি হঠাৎ মাঝপথে উল্টে যায়। এসময় সেখান থেকে থেকে পালানোর চেষ্টা করে সে। সেই সময়ই পুলিশের চালানো গুলিতে নিহত হয় ওই দুষ্কৃতি।

এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে বিকাশ দুবেকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে আট পুলিশ কর্মীকে হত্যা করেছিল সে। তারপর থেকেই তার খোঁজে উত্তরপ্রদেশসহ আশেপাশের রাজ্যগুলো অভিযান চালাচ্ছিল পুলিশ।

গত শুক্রবার খুন, অপহরণসহ ৬০ টি মামলায় অভিযুক্ত বিকাশ দুবেকে গ্রেফতার করার জন্য কানপুরের চৌবেপুর এলাকার বিকরু গ্রামে বিশাল একটি পুলিশ দল অভিযান চালায়। সেই সময়ই পাল্টা আক্রমণে করে ওই মাফিয়া। তার চালানো গুলিতে নিহত হয় ৮ পুলিশ কর্মী।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ