1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঈদে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিনজনের, আহত ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুন, ২০২৩ ৯:৫৯ pm

টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৩০ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও অটোরিকশার চালক মো. বাবু মিয়া (৩৫), একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে মো. আওয়াল মিয়া (১৭) এবং আব্দুর রিপনের ছেলে মো. ফকর (১৬)।

নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষ্যে ওরা ১১ জন বন্ধু ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে ওদের অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোচালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, গোপালপুরের দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালপুরের দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে বাসটিকে পাওয়া যায়নি। তবে অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ