1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে ভারত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ১১:০১ pm

গত আট বছরে ভারতের অর্থনীতিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এসেছে। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। এর মাধ্যমে যুক্তরাজ্যকে পেছনে ফেলেছে দেশটি। তবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) তথ্য অনুযায়ী, বর্তমান প্রবৃদ্ধির হারে ২০২৭ সালের মধ্যে জার্মানিকে ও ২০২৯ সালের মধ্যে জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত। শনিবার (৩ সেপ্টেম্বর) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ামেনস ইকোনমিক রিসার্চ বিভাগের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভারত যে পদক্ষেপ নিয়েছে তাতে ২০২৯ সালে তৃতীয় বৃহত্তম অর্থনীতির ট্যাগ পেতে পারে। ২০১৪ সালে বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতির দেশ ছিল ভারত। সেখান থেকে এই সময়ে সাত ধাপ এগিয়েছে দেশটি।

এসবিআইয়ের গ্রুপ চিফ ইকোনমিক অ্যাডভাইজার সৌম্য কান্তি ঘোষের লেখা প্রতিবেদনে জানানো হয়, এটি যে কোনো মানদণ্ডের দ্বারা একটি অসাধারণ কৃতিত্ব।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জিডিপি পরিসংখ্যান বলছে, ভারত ২০২১ সালের শেষ তিন মাসে যুক্তরাজ্যকে ছাড়িয়ে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ও ২০২২ সালের প্রথম প্রান্তিকে ব্যবধান আরও বাড়িয়েছে। মার্কিন ডলারের ওপর ভিত্তি করে এ হিসাব করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ অর্থ বছরের প্রথম প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়ায় ১৩ দশমিক পাঁচ শতাংশে। এই হার অনুযায়ী, চলতি অর্থবছরে ভারত সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হতে পারে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ