1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উদ্ধার কাজে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২ ৯:৪২ am

জর্জিয়ায় একটি স্কি রিসোর্টে আটকে পড়াদের উদ্ধার করতে যাওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর ৮ আরোহী নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জর্জিয়ার উত্তরাঞ্চলে গুদাওরি স্কি রিসোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভাখতাং গোমেলাউরি বলেন, দুর্ভাগ্যবশত উদ্ধার করতে যাওয়া হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

এক বিদেশি পর্যটককে উদ্ধার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই পর্যটকও নিহত হয়েছেন।

আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এ হতাহতের ঘটনায় জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিভাশভিলি একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এ ঘটনায় প্রতিবেশী দেশ তুরস্ক শোক প্রকাশ করেছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ