1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ১০:৩৬ am

ঢাকা কলেজের আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে কলেজের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

একই সঙ্গে কলেজের সব শিক্ষককে আজ সকাল ১০টায় ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ অনুরোধ জানিয়েছেন।

ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হলো। শিক্ষকদের ১৯ এপ্রিল সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

গতকাল দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। দিবাগত রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সংঘর্ষ শুরু হলে নিউমার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দুই পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষ থামাতে কাঁদুনে গ্যাসের শেলও ছোড়ে পুলিশ। এতে আহত হয় ২০ শিক্ষার্থী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ