1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২ ১০:২১ pm

নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে গুলজান বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার আগপুরুলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকতা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে খড়ের পালা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে হাকিম আলী, কলিমদ্দিন, ছবের উদ্দিন, সবুজ আলী, জরিপ আলী, আবু বক্কার, জব্বার আলী, মোহাম্মদ আলী, ছলিম আলীর বাড়িতে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শহিদুল ইসলাম বলেন, আগুনে অন্তত ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ