1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফায়ার সার্ভিসের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ১০:২৯ pm

দেশের শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে পালিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী।শনিবার (৯ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরে এ উপলক্ষে বিকেল সাড়ে ৫টায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা সেবা বিভাগের সচিবকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতারের আগে ফায়ার সার্ভিসের নিজস্ব মসজিদগুলোতে মোনাজাতে ফায়ার সার্ভিসসহ সারা দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। সদর দপ্তর মসজিদে দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. খালেদ আহসান।

এরপর ফায়ার সার্ভিসের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন স্বরাষ্ট্রমন্ত্রী। একইভাবে সারা দেশে থাকা ফায়ার সার্ভিসের অফিসগুলো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ