1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কোর্ট হাজতে ইশরাক, জামিনের আবেদন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ২:১৬ pm

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালতে নেওয়া হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে তাকে ঢাকা সিএমএম আদালতের হাজতে রাখা হয়েছে।

এদিকে ইশরাকের পক্ষে অ্যাড. মাসুদ আহম্মেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। দুপুর দুইটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তার জামিন আবেদনের বিষয়ে শুনানি হবে।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণীতে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ।
এরপর ২০২০ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন ইশরাক। সেই জামিনের মেয়াদ শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি।

তবে এরপর জামিনের মেয়াদ না বাড়ানোয় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সেই পরোয়ানা অনুযায়ী বুধবার তাকে গ্রেফতার করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ