1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চলন্ত মাইক্রোবাসে আগুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ১০:১৭ pm

গাজীপুর মহানগরীর টঙ্গীতে চলন্ত একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুন্নু গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে ঢাকাগামী নোয়াহ মাইক্রোবাসটি মুন্নু গেট এলাকায় কামার পাড়ার দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে বিকল হয়ে আগুন ধরে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে পড়েন। অল্প সময়ের মধ্যে পুরো গাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির ইঞ্জিনের প্লাগে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ