1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩৩ pm

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন।

রোববার (১২সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী মো. রাজীব জানান, তারা উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডে একটি নির্মাণাধীন চারতলা ভবনে কাজ করছিলেন। আলী রড মিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতেন। বিকেলে ভবনের দ্বিতীয় তলা থেকে আলী পাশের ১ তলার ছাদের ওপর পড়ে গেলে পেটে রড ঢুকে যায়।

তিনি আরও জানান, পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহত আলীর বিস্তারিত ঠিকানা জানাতে পারে নাই তার সহকর্মীরা।নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ