1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজশাহীতে করোনায় আরো ৮ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ১০:২৫ am

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এর আগের দিন মারা যায় ৪ জন। এটি ছিল তিনমাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান৷

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ও সাতজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ২জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন, নওগাঁ ও পাবনার একজন করে মারা গেছে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন নয় জন। এ নিয়ে ৪১৮টি ডেডিকেটেড বেডের বিপরীতে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ভর্তি রোগী আছেন ১৭৭ জন। এছাড়া আগের দিন রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে করোনা শনাক্তের হার কমে বর্তমানে ৮ দশমিক ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ