1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১০ মিনিটের ব্যবধানে দুইবার টিকা নিলেন এক নারী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১ ১১:০২ pm

ফেনীর সোনাগাজীতে গণটিকা দান কেন্দ্রে ১০ মিনিটের ব্যবধানে বিবি রোকেয়া (৩৫) নামে এক নারীকে দুইবার করোনার টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বগাদানা ইউনিয়নের বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।

বিবি রোকেয়া উপজেলার বগাদানা ইউনিয়নের বড় হালিয়া গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, বেলা ১১টার দিকে টিকার কার্ড নিয়ে তিনি নির্ধারিত কক্ষে টিকা নিতে যান। এ সময় কর্তব্যরত স্বাস্থ্য সহকারী তাকে একটি টিকা দিয়ে বসতে বলেন। এর কিছুক্ষণ পরই তাকে আবার টিকা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ যুগান্তরকে বলেন, তিনি বিষয়টি শুনেছেন। টিকাদানের ক্ষেত্রে কারো গাফিলতি ছিল কিনা, সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিবি রোকেয়ার স্বামী মোহাম্মদ আলী বলেন, ওই দিন তারা স্বামী-স্ত্রী দুজনে টিকা নিতে কেন্দ্রে যান। মানুষের ভিড়ের কারণে তিনি টিকা নিয়ে স্ত্রীর জন্য বাইরে অপেক্ষা করেন। প্রায় ২০ মিনিট পর টিকা নিয়ে তার স্ত্রী বাইরে এলে তাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। তখন তার স্ত্রী জানান- তাকে দুবার টিকা পুশ করা হয়েছে।

ওই টিকা কেন্দ্রে দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী একরামুল হক মোল্লা বলেন, এক নারীকে দুইবার টিকা পুশ করার বিষয়টি তিনি জানতেন না। রোববার বিষয়টি জানার পর তিনি ওই নারীর খোঁজখবর নিয়েছেন। ওই নারী এখন ভালো আছেন। একটা টিকা নেওয়ার পর আরেকটি টিকা নেওয়া ওই নারীর ভুল ছিল। তিনি বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানিয়েছেন।

উপজেলার বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইছহাক খোকন বলেন, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ওই কেন্দ্রে ছিলেন। এক নারীকে দুইবার টিকা পুশ করার বিষয়টি তিনি জানতেন না। রোববার স্বাস্থ্য সহকারী একরামুল হক মোল্লার কাছ থেকে বিষয়টি তিনি শুনেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, টিকা নেওয়ার আগে কেন ওই নারী বলেননি যে তিনি আগে একবার টিকা নিয়েছেন। এটা টিকা গ্রহীতার ভুল। তিনিই দায়ী। তবে দুইবার টিকা দেওয়া হলেও কোনো সমস্যা হবে না। তার খোঁজখবর রাখা হচ্ছে। টিকাদানের ক্ষেত্রে কারও গাফিলতি ছিল কিনা, সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ