1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজশাহীতে করোনায় আরো ১১ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১ ১০:১৯ am

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (৯ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন মারা গিয়েছিলেন ১৮ জন।

সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, নাটোরের দু’জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন ও পাবনার দু’জন রোগী ছিলেন।

এদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দু’জন ও পবনার একজন মিলে মোট সাতজন রোগী করোনা পজিটিভ ছিলেন। অন্য চারজন রোগী মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। ভর্তির পর নমুনা সংগ্রহের আগেই তাদের মৃত্যু হয়েছে। মৃত ১১ জনের মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি আগস্ট মাসে ১৪২ জনের মৃত্যু হলো। গত জুলাই মাসে মারা গেছেন ৫৩১ জন। আর জুনে মারা গেছেন ৪০৫ জন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৪ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৯৯ জন রোগী। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা ৫১৩টি।

এদিকে রোববার রাজশাহীর দু’টি আরটি-পিসিআর ল্যাবে ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৩৪ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় বর্তমানে করোনা সংক্রমণের হার ২৭ দশমিক ২৫ শতাংশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ