1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

১২ কোটি টাকা আত্মসাত, দুদকের মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১ ১০:২১ pm

বেসরকারি ব্যাংক এশিয়ার ২ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রায় ১১ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১। বুধবার (৪ আগস্ট) বিকেলে মামলাটি করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ পরিচালক লুৎফুল কবির চন্দন।

মামলার বাদী হয়েছেন চট্টগ্রামের দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. ফজলুল বারী।

মামলার আসামিরা হলেন- ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভিপি ইফতেখার উদ্দিন আহমেদ, ব্যাংক এশিয়ার সিনিয়র অফিসার এহতেশাম উদ্দিন জাহান আনসারী, পিঅ্যান্ডআর ট্রেডার্সের মালিক ইসলাহ উদ্দিন জাহান আনসারী, সেভেন সীজ বিডির মালিক তারেকুজ্জামান ও রিটজ মেরিন এন্টারপ্রাইজের মালিক মো. এমদাদুল হাসান। ব্যাংক কর্মকর্তারা ব্যাংক এশিয়ার শেখ মুজিব সড়ক শাখায় কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুন থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ব্যাংকের ২ কর্মকর্তা ও ৩ ব্যবসায়ী ১২২টি লেনদেনের মাধ্যমে এক্সপোর্ট প্রোসিডস, রেমিটেন্স, ফরেন ব্যাংক গ্যারান্টি কনফার্মেশন চার্জ, অব্যবহৃত ফরেন ব্যাংক গ্যারান্টি ক্লেইম স্যাটেলমেন্ট, এলসি পেমেন্টের অতিরিক্তি অর্থ ও এফসি ডরম্যান্ট একাউন্টের ১১ কোটি ৯৩ লাখ ৫ হাজার ৪২১ টাকা প্রকৃত বেনেফিসিয়ারির হিসাবে হস্তান্তর না করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নিজেদের ৩টি হিসেবে স্থানান্তর করেছেন।

দুদকের উপ পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে প্রায় ১১ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার ২ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ক্ষমতার অপব্যবহার করে স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে অর্থ আত্মসাৎ করায় তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) এবং দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ