1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজশাহীতে করোনায় আরো ১৮ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১ ১০:২৬ am

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

এর আগের দিন এই হাসপাতালের করোনা ইউনিটে মারা গিয়েছিল ১৩ জন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শনিবার (১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে পজিটিভ ছিলেন ছয়জন। আর সাতজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভর্তির পর করোনার নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টে অপর পাঁচজনের মৃত্যু হয়েছে।

করোনা ইউনিটে মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন ও পাবনার তিনজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃত ১৮ জনের মধ্যে ১১ জন পুরুষ ও সাতজন নারী ছিলেন। এর মধ্য ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে পাঁচজনের, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজনের এবং ৬০ বছরের ঊর্ধ্বে পাঁচজনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাই মাসে এ নিয়ে মোট ৫৫৩ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৬ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪১৮ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ