1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজশাহীতে করোনায় আরো ১৯ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ১০:২৫ am

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোর, নওগাঁ ও পাবনা জেলায় ৩ জন করে, চাঁপাইনবাবগঞ্জে ২ জন এবং বগুড়া ও সিরাজগঞ্জে একজন করে রয়েছেন।

মৃতদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ, ১০ জন উপসর্গ নিয়ে মারা যান এবং নেগেটিভ হওয়ার পরও মারা গেছেন আরও ১ জন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন ও সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ হন । এনিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০৪ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৯টি নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৬৯শতাংশ। নওগাঁয় ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮৫ জন। শনাক্তের হার ৩৪.৯৮ শতাংশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ