1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, ৫ জনের জবানবন্দি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১ ১০:৩৫ pm

নগরের আকবর শাহ এলাকার গার্মেন্টস কর্মী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় ৫ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। শনিবার (২৬ জুন) বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে জবানবন্দি দেন তারা।

আদালত সূত্রে জানা যায়, জবানবন্দি দেওয়া ৫ জন হলেন- আল আমিন (২৪), বাসের হেলপার শাহাদাত হোসেন মামুন (২২), বাস চালক ইসমাইল (৩১), বেলাল (২৩) ও সাগর (২২)। এদের মধ্যে সাগরকে মিরসরাই থেকে এবং অন্য ৪ জনকে সীতাকুণ্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় মিরসরাই থানায় করা মামলায় ৬ জনকে দুপুরে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ৫ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরআগে গত বৃহস্পতিবার রাতে ওই তরুণী মিরসরাই থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বুধবার সন্ধ্যায় গার্মেন্টস থেকে ফেরার পথে বাসচালক বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে বাসে তুলে নেয়। সীতাকুণ্ডের দিকে গাড়ি চলতে থাকলে তিনি প্রতিবাদ করেন। একপর্যায়ে চলন্ত গাড়িতে তাকে ধর্ষণ করে চালক ও সহকারী। পরে আরও কয়েকবার ধর্ষণের শিকার হন ওই তরুণী।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ