1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১ ১০:২৬ pm

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শিহাব উদ্দিন বাবুকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে সাবরুল বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।

নিহত শিহাব বাবু শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার সাবরুল বাজার পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার সাবরুল বাজার এলাকায় দুর্বৃত্তরা শিহাব উদ্দিন বাবুকে কুপিয়ে হত্যা করে চলে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নুরুজ্জামান জানান, শিহাব উদ্দিন বাবু মাছের ব্যবসা করতেন। তিনি স্বেচ্ছাসেবক লীগের সাবেক কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, রাত ৮টার দিকে দুর্বৃত্তরা বাবুকে সাবরুল বাজার এলাকায় কুপিয়ে হত্যা করেছে। কী কারণে হত্যা করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ