1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৭ বছরের শিশুকে ধর্ষণ করল ১৪ বছরের কিশোর!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ১২:৩২ pm

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নে ৭ বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী শিশির নামের এক ১৪ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে। গত শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে শনিবার (২৪ অক্টোবর) মেয়েটির বাবা বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাসুদেব পুর গ্রামের ইদ্রিস ফকিরের ছোট ছেলে শিশির (১৪) এই ঘটনা ঘটায় বলে জানা যায়। তারা সম্পর্কে দূর সম্পর্কের চাচাতো ভাইবোন।

মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মেয়েটিকে চকোলেট খাওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের বাগানে নিয়ে যায় শিশির। সেখানেই মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। বিষয়টি তারা পারিবারিকভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল।

মেয়ের বাবা বলেন, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে আমার মেয়েকে চকোলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে ইদ্রিস ফকিরের ছেলে শিশির তার ঘরের পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। আমি বিষয়টি দুই পরিবার বসে মীমাংসার চেষ্টা করি। কিন্তু শিশির এর পরিবার উল্টো আমাকে হয়রানি করছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ এবিএম র‌শিদুল বা‌রি বলেন, এই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছে। আমরা মেয়েকে হেফাজতে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠিয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ