
বিশ্বে সবচেয়ে বড় বজ্রপাতের নতুন রেকর্ডের কথা জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, ২০২০ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যে ৭৬৮ কিলোমিটার জায়গাজুড়ে বজ্রপাত হয়। যা বিশ্বে সবচয়ে বড় বজ্রপাতের ঘটনা। এর আগে ব্রাজিলে ৭০৯ কিলোমিটার জায়গাজুড়ে হওয়া বজ্রপাতটি ছিল সবচেয়ে বড় বজ্রপাত।
ঝড়ের সময় বজ্রপাতের ঘটনা স্বাভাবিক। হঠাৎ আকাশ চমকে ওঠে কতক্ষণ বাদেই তা মিলিয়ে যায়। কখনো কখনো বজ্রপাতের আকার ছোট হয়। আবার কখনো বড় হয়। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে যে বজ্রপাতের ঘটনা ঘটেছে সেগুলোও ঝড়ের সময় হয়েছে।
তবে বিশ্ব আবহাওয়া সংস্থার অধ্যাপক র্যা ন্ডাল সার্ভেনি জানিয়েছেন, এ দুটি বজ্রপাতের ঘটনা অসাধারণ। সবচেয়ে বড় এ বজ্রপাতগুলো মাটিতে আছড়ে না পড়ায় কোনো মানুষ হতাহত হননি
ভিন্নবার্তা/এসআই