1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৬ নভেম্বরের ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ৯:৪৬ am

প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগে ৬ নভেম্বরের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত’ ৬ নভেম্বরের এমসিকিউ পরীক্ষা বাতিল করা হয়েছে।

পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিকে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ৬ নভেম্বর সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ) পদে এমসিকিউ পরীক্ষা নেয় বাংলাদেশ ব্যাংক।

ওই পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্যকে বুধবার এবং ২ ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনকে ১১ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আহছানউল্লাহ ইউনিভার্সিটিকে আগামী ১৪ নভেম্বরের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রশ্ন ফাঁসের ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ১৩ নভেম্বর সোনালী ব্যাংক ও ২০ নভেম্বর জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষাও বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ