1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৬ ঘণ্টা পর উত্তরা-গাজীপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২ ১১:৪৮ pm

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ার পর উত্তরা-গাজীপুর সড়ক বন্ধ করে দেয় কর্তব্যরত পুলিশ। অবশেষে প্রায় ৬ ঘণ্টা পর ওই রূটে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিট থেকে এ রূটে ফের যান চলাচল শুরু হয়।

এদিন বিকেলে উত্তরার জসিমউদ্দিন এলাকায় আড়ং শো-রুমের সামনে বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেনে তোলার সময় সেটি ছিটকে পড়ে ঘটনাস্থলে ৫ প্রাইভেটকার আরোহীর মৃত্যু হয়। পরে প্রাইভেটকার কেটে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।

নিহতরা হলেন- রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আরেকজনের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নামে দু’জন আহত হয়েছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ