1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৬ কোটি টাকার ইয়াবা ফেলে নাফ নদে ঝাঁপ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ৪:১২ pm

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।

শুক্রবার গভীর রাতে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে বড় একটি মাদকের চালান পাচার হওয়ার খবর পেয়ে কৌশলী অবস্থান নেন টহলরত সদস্যরা। কিছুক্ষণ পর নাফ নদ পার হয়ে তিনজন ব্যক্তি দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদের থামতে বললে ইয়াবাভর্তি দুটি বস্তা ফেলে নাফ নদে ঝাঁপ দিয়ে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তা দুটি উদ্ধারের পর গণনা করে দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জব্দ করা ইয়াবা ধ্বংস করা হবে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ