1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
মুজিব শতবর্ষে বিজয়ের দিনে নেত্রকোনায়

৬০ দরিদ্র নারী পেলেন সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ ১০:৪৪ pm

মুজিব শতবর্ষ উপলক্ষে বিজয় দিবসে নেত্রকোনা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে পল্লী মাতৃ কেন্দ্র কার্যক্রমের (আরএমসি) আওতায় ৬০ জন দরিদ্র নারীর মাঝে ১৫ লাখ টাকার সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার আকবর আলী মুনসী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামুলেন্দু পাল, রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু ও জেলা আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড্ভোকেট দীপক ধর গুপ্ত প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৬০ জন দরিদ্র নারীর হাতে ক্ষুদ্র ঋণের চেক তুলে দেন। সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলাল উদ্দিন সাংবাদিকদের জানান, ক্ষুদ্র ব্যবসা বা অথনৈতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে গ্রামীণ দরিদ্র নারীদেরকে আত্ম নির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে এসব ঋণ সহায়তা দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ