1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৫ দিনের রিমান্ডে ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২ কর্মকর্তা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১ ৭:৫১ pm

প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে দুপুর ১টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

এর আগে গত ১৬ মার্চ তাদের গ্রেফতার করে দুদক। গ্রেফতারের পর আদালতে উপস্থাপন করলে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার ছিল তাদের রিমান্ডের প্রথম দিন।

অভিযুক্তরা অসৎ উদ্দেশ্যে পরস্পরের সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি করেন বলে দুদক জানায়।

সংশ্লিষ্টরা জানান, অভিযুক্ত দুই ব্যক্তি ভুয়া ও অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান আনান কেমিক্যাল লিমিটেডের নামে জাল রেকর্ডপত্র প্রস্তুত করে তা ব্যবহার করে ওই অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের মালিককে ভুয়া ঋণ পেতে প্রত্যক্ষ সহযোগিতা করেন। এ ছাড়া সংশ্লিষ্ট ঋণের গ্রহীতা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের মাধ্যমে ৭০ কোটি ৮২ লাখ টাকার ভুয়া ঋণের কাগজপত্র প্রস্তুত করে আত্মসাৎ করেন।

এসব অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে দুদক। আসামিদের বিরুদ্ধে ওই মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ