1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৪ দিন ব্যাংকে লেনদেন বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ১:০৬ pm

সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম চারদিন দেশের ব্যাংকে গিয়ে লেনদেন করতে পারছেন না গ্রাহক। এই চারদিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও লেনদেন হবে না। বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এবং লকডাউনের কারণে রোববার ছুটি ঘোষণা করায় একটানা চারদিন ব্যাংক বন্ধ থাকছে।

২০২১-২২ অর্থবছরের প্রথম দিনের সঙ্গে ২ ও ৩ জুলাই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ ব্যাংক রোববার ছুটি ঘোষণা করেছে।

তবে, এসময় গ্রাহক অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রতি অর্থ বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকে। ওইদিন ব্যাংকগুলোর বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ