1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৪৮ বছর পর বাংলায় রূপান্তর হলো সংসদ নির্বাচনের ‘আইন’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১ ৫:৩০ pm

অবশেষে ৪৮ বছর পর জাতীয় সংসদ নির্বাচনের ‘আইন’ যেটাকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)[The Representation of the People Order]-১৯৭২ বলা হয়, সেটা বাংলায় রূপান্তর করা হলো।

তবে কোনো বিষয়ে কোনো মতবিরোধ দেখা দিলে ইংরেজি আরপিওতে যা বলা আছে, সেটাই প্রাধান্য পাবে।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, বাংলায় রূপান্তরিত আরপিও এর প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর আরপিও জারি হয়। এরপর থেকে এগারটি সংসদ নির্বাচন এই আইনের দ্বারাই সম্পন্ন হয়েছে। সর্বস্তুরে বাংলা ব্যবহার বাড়ানোর জন্য সরকারের নীতির সঙ্গে মিল রেখে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশন আরপিও বাংলা করার উদ্যোগ নেয়।

বাংলায় রূপান্তরিত আরপিওতে সবই ঠিক আছে। কেবল বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক নিবন্ধন অধ্যায়টি। বর্তমান কমিশন দল নিবন্ধনের জন্য পৃথক একটি আইন প্রণয়নের উদ্যোগও নিয়েছে। দল নিবন্ধনের বিষয়টি আগে ছিল না। ২০০৭ সালের এক-এগার সরকারের সময় এটিএম শামসুলার হুদার নেতৃত্বাধীন কমিশন আরপিওতে সেটি যুক্ত করে।

বাংলায় আরপিও রূপান্তরের ফলে সংসদ নির্বাচনের প্রার্থী ও তাদের কর্মী, সমর্থক বা সাধারণ ভোটার এবং পর্যবেক্ষকদের আইন বুঝতে সুবিধা হবে।

বাংলা আরপিও পড়তে ক্লিক করুন ::file:///C:/Users/sharmin/Downloads/RPO-Bangla.pdf

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ