1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ২:২৩ pm

দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৬আগষ্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ এক ভিডিও কনফারেন্সে এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, গত ১৬ আগস্ট দলের স্থায়ী কমিটির বৈঠকে পহেলা সেপ্টেম্বর যথাযোগ্য মর্যাদায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, ওই দিন সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপি দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এছাড়াও সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের স্থায়ী কমিটির নেতারা ফাতিহা পাঠ এবং পুস্পস্তবক অর্পন করবেন।

সকাল সাড়ে ১১টায় ঢাকা দক্ষিন মহানগর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে ফাতিহা পাঠ এবং পুস্পস্তবক অর্পন করা হবে।

বেলা ১২টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ফাতিহা পাঠ এবং পুস্পস্তবক অর্পন করা হবে।

রিজভ আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে বিকেলে সাড়ে তিনটায় বিএনপির উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পোস্টার প্রকাশিত হয়েছে এবং ক্রোড়পত্র বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। অনুরূপভাবে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ৪২তম প্রতিষ্ঠা পালনের জন্য দলীয় নেতাকর্মীদের নিদের্শনা দেয়া হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ