1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৩ সপ্তাহ পর নৌপথে যাত্রী পারাপার শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ১২:৩৪ pm

ঈদুল আজহা সামনে রেখে সর্বাত্মক লকডাউন তুলে নেওয়ায় তিন সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা থেকে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল আবার শুরু হয়েছে। তবে বিধিনিষেধ তুলে নিলেও স্বাস্থ্য বিধি মেনেই নৌপথে যাত্রী পরিবহন হচ্ছে বলে নৌপরিবহন কর্তৃপক্ষ ও নৌযান মালিকরা দাবি করেছে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এমভি ইমাম হাসান সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে যায়। আর সকাল ৭টায় ছেড়ে যায় সোনারতরী লঞ্চ। বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা জানান, এতদিন পর লঞ্চ চলাচল শুরু হলেও উপচেপড়া ভিড় নেই। স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চগুলো ছাড়া হচ্ছে।

এমভি টিপু লঞ্চের মহাব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, সরকারি নির্দেশনা মেনে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করছে। ঈদ ঘিরে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করেছে সরকার। তবে ২৩ জুলাই থেকে শুরু হবে ১৫ দিনের সর্বাত্মক লকডাউন। ওই সময়ে নৌ চলাচল বন্ধ থাকবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ