1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ
আসকের প্রতিবেদন

৩ মাসে ১২৫ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১০৭

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ১২:২৭ pm

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১২৫ জন শিশু হত্যা এবং ১০৭ জন ধর্ষণের শিকার হয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, হত্যার শিকার হওয়া ১২৫ জনের মধ্যে ৫৩ জনের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। শূন্য থেকে ৬ বছরের মধ্যে রয়েছে ৩২ জন এবং ৭ থেকে ১২ বছরের মধ্যে রয়েছে ২৬ জন। ১৪ জনের বয়স জানা যায়নি।

এ ছাড়া একই সময়ে ধর্ষণের শিকার ১০৭ জন শিশুর মধ্যে ৯১ জন মেয়ে শিশু এবং বাকি ১৬ জন ছেলে শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়, গত তিন মাসে দেশের বিভিন্ন স্থানে মোট ২২৮ জন বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৫৮ জনের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে, ৪৩ জনের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে এবং ১৮ জনের বয়স শূন্য থেকে ৬ বছর। ১০৯ জনের বয়স জানা যায়নি।

এ ছাড়া একই সময় ২৫ জন শিশু যৌন হয়রানির শিকার হয়েছে বলেও প্রতিবেদনে জানিয়েছে আসক।

উল্লেখ্য, দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও নিজস্ব তথ্য অনুসন্ধানের মাধ্যমে সংস্থাটি এ প্রতিবেদন তৈরি করে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ