1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ১:৫৮ pm

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে প্রথমবারের মতো জুমার খুতবা বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ করা হবে। আজ শুক্রবার (৪ জুলাই) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববির ধর্মবিষয়ক প্রেসিডেন্সি এ ঘোষণা দেয়।

এদিন মসজিদুল হারামে জুমার খুতবা প্রদান ও নামাজের ইমামতি করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস।

প্রেসিডেন্সির জনসংযোগ বিভাগের তত্ত্বাবধায়ক ফাহিম আল-হামিদ জানান, বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে জুমার খুতবার বার্তা সহজভাবে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিভিন্ন ভাষায় খুতবার অনুবাদের মাধ্যমে বিশ্ব মুসলিম সমাজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন এবং সভ্যতা ও সংস্কৃতির বিনিময়ে একটি সেতুবন্ধন গড়ে তোলা এ প্রকল্পের মূল লক্ষ্য।

লাইভ অনুবাদের ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মুসলমানরা নিজেদের মাতৃভাষায় এ গুরুত্বপূর্ণ ধর্মীয় বার্তা শুনতে পারবেন। বিশেষজ্ঞরা একে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধর্মীয় বার্তা প্রচারের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ