1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৩৩৬ বাসের বিরুদ্ধে মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ১১:৩৯ pm

বাড়তি আদায়ের দায়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৩৩৬টি বাসের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিআরটিএর ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সারাদিন অতিরিক্ত ভাড়া আদায় এবং অন্যান্য অভিযোগে ৩৩৬টি বাস ও মিনিবাসের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছেন। এতে ২৮৭টি ডিজেল এবং ৪৯টি সিএনজিচালিত বাস ও মিনিবাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা করা হয়েছে এবং তিন লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এতে আরও বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। এসময় বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদলও উপস্থিত ছিল।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ