1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আরো ৩২ হাজার মেট্রিক টন কয়লা আসছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩ ১০:৫৮ pm

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে রোববার (২৫ জুন) মোংলা বন্দরে ভিড়বে জাহাজ ‘এমভি বসুন্ধরা ইমপ্রেস’।

৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। রোববার বিকেল ৫টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়বে। এরপর বিকেল ৬টায় কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট।

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে রোববার (২৫ জুন) মোংলা বন্দরে ভিড়বে জাহাজ ‘এমভি বসুন্ধরা ইমপ্রেস’

এর আগে ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল চায়না পতাকাবাহী জাহাজ ‘এমভি জে হ্যায়’।

দেশীয় এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, জাহাজ থেকে খালাস করা কয়লা লাইটারেজে (কার্গো-কোস্টার-নৌযান) করে নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ