1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৩০ লাখ মডার্নার টিকা দেওয়া শেষ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ১০:০৩ pm

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৫১৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৬৪ লাখ ৬৬ হাজার ৬৪১ ডোজ টিকা মজুত আছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৩০২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৪ লাখ ৩০ হাজার ২১৭ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে,আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৯২৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২ হাজার ৪৫৭ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ ২২ হাজার ২২ ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৭ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৯৭ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৫ হাজার ৬৭১ ডোজ।

এছাড়া ১ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৯৯ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৭১ হাজার ২৭৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৫৩৮ জন।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩০ লাখ ৪৩ হাজার ৭২৭ ডোজ । এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৬৫৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬১ হাজার ৯৬১ জনকে। এদিকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৫৪৪ জন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ