1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে দলই সিদ্ধান্ত নেবে হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা হচ্ছে : ববি হাজ্জাজ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, মামলা ২৫ ভরিতে সোনার গহনার দাম বাড়লো ২২১৬ টাকা সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০

২৫ জানুয়ারির মধ্যে ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে হজযাত্রীদের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ১২:২৫ pm

হজযাত্রীদের টিকা গ্রহণের আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। এসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই হজযাত্রীদের টিকা প্রদান করা হবে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের হজে অংশগ্রহণকারী সব হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে।

যেসব পরীক্ষা বাধ্যতামূলক
হজযাত্রীদের জন্য নির্ধারিত পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে—
Urine R/M/E
Random Blood Sugar (RBS)
X-Ray Chest (P/A View) রিপোর্টসহ
ECG রিপোর্টসহ
Serum Creatinine
Complete Blood Count (CBC with ESR)
Blood Grouping & Rh Typing

বিশেষ রোগে অতিরিক্ত পরীক্ষা
এছাড়াও কোনো দুরারোগ্য বা জটিল রোগ সন্দেহ হলে অতিরিক্ত পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন—
হৃদরোগের ক্ষেত্রে: Echocardiography
কিডনি জটিলতায়: Serum Creatinine, USG of KUB
লিভার সিরোসিস সন্দেহে: USG Whole Abdomen, Upper GIT Endoscopy
দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে: Sputum for AFB, CT Scan of Chest, Serum Bilirubin, SGPT, Albumin-Globulin Ratio

টিকা ও স্বাস্থ্য সনদ গ্রহণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি টিকা কেন্দ্রে উপস্থিত মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে। টিকা সম্পন্ন হলে হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে।

হজসংক্রান্ত যে কোনো তথ্যের জন্য হজ কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত প্রায় ৭৮ হাজার ৫০০ হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ