1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
দেশে করোনা পরিস্থিতি

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪, শনাক্ত ১৭৯২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ৪:১৫ pm

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে চার হাজার ৬৬৮ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৯২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৩৪ হাজার ৭৬২ জনে।
শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ২৪ জন।

এতে আরও জানানো হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৯৬১টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৪৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪ হাজার ৭৫৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১২ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ৫১ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী নয় জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৪৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫১৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৬ হাজার ২৩৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৭ হাজার ৯৮৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ২৪৫ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ