1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২৪ ঘণ্টায় দেশে ২০১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ৬:২৯ pm

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ১৪০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৬১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে।

আরও বলা হয়েছে, ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৫১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৯৩ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৭ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২১ হাজার ৪০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৪৭৫ জন রোগী। ডেঙ্গুতে এ পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ